Sunday, August 11, 2019
Saturday, November 25, 2017
ঘরের ছারপোকা থেকে মুক্তির উপায়

ছারপোকা উষ্ণ রক্তবিশিষ্ট অন্যান্য পোষকের রক্ত খেয়ে বেঁচে থাকে। পোকাটি বিছানা, মশারি, বালিশের এক প্রান্তে বাসা বাঁধলেও ট্রেন কিংবা বাসের আসনেও এদের দেখা মেলে। বিছানার পোকা হলেও এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে- ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্র। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। মশার মতো ছোট্ট কামড় বসিয়ে এরা স্থান ত্যাগ করে। তাই বলে যে দিনের বেলায় কামড়াবে না এমন না।
জেনে নেওয়া যাক জ্বালাতনকারী- অস্বস্তিকর এই পোকাটিকে কীভাবে সহজেই ঘর থেকে তাড়ানো যায়:-
ন্যাপথলিন :
ঘরের ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুবই কার্যকারী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন। দেখবেন ঘরে ছারপোকা হবে না।
আসবাবপত্র ও লেপ-তোশক:
আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ই ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।
অ্যালকোহল :
আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকাপ্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখেবেন ছারপোকা মরে যাবে।
বিছানা দেয়াল থেকে দূরে:
ছারপোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।
কেরোসিনের প্রলেপ:
ছারপোকা তাড়াতে মাঝে মাঝে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে।
ঘর পরিষ্কার করুন:
সপ্তাহে একবার হলেও সারা ঘর ভালো করে পরিষ্কার করুন। ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে।
স্প্রে করুন:
ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
Sunday, October 8, 2017
টিকটিকি দূর করুন মাত্র ৭টি চমৎকার উপায়ে

টিকটিকি দূর করার উপায়
আমাদের দেশে প্রায় সবার বাসাতেই যে প্রাণীটি দেখতে পাওয়া যায় তা হল টিকটিকি। এটি পোকা খেয়ে আমাদের বাসা পরিষ্কার পরিছন্ন রাখে, তবুও অনেকের কাছে এটি উপদ্রব ছাড়া আর কিছু না। কেননা টিকটিকি নিজেই ঘর নোংরা করে আর এর মল বিষাক্ত! এই উপদ্রবকে চিরদিনের জন্য বাসা থেকে দূরে রাখার কিছু উপায় আছে। আসুন জেনে নিই ৭টি সহজ ও চমৎকার কৌশল।
১। নেপথালিন
আমাদের প্রায় সবার বাসায় নেপথালিন থাকে। ঘরের যেখানে টিকটিক থাকে সেখানে নেপথালিনবল রেখে দিন। এটি আপনার ঘরকে টিকটিক থেকে দূরে রাখবে। শুধু টিকটিক নয়, আরও নানা পোকা থেকে এটি রক্ষা করবে।
২। রসুন
রসুনের গন্ধ টিকটিকি পছন্দ করে না। রসুনের কোয়া জানলার এক কোণে। বিশেষ করে ভেণ্টিলেটরের ভিতরে রাখুন। দেখবেন টিকটিকি আপনার বাসা থেকে দূরে রয়েছে। আপনি চাইলে রসুন পানিও ছিটিয়ে দিতে পারেন টিকটিকির ওপর।
৩। ময়ূরের পালক
ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত হয় ময়ূরের পালক। এই পালকও টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। কিংবা ঘরের দেয়ালে কয়েকটি পালক লাগিয়ে রাখুন। দেখবেন আপনার ঘরে আর টিকটিকি আসবে না।
৪। বরফ পানি
টিকটিকি শীতল রক্তের প্রাণী। টিকটিকি দেখলেই বরফপানি স্প্রে করে দিন। দেখবেন টিকটিকি ঠাণ্ডায় জমে গেছে। এরপর এটি তুলে বাইরে ফেলে দিন।
৫। ডিমের খোসা
ডিমের খোসা টিকটিককে মানসিকভাবে দুর্বল করে দেয়। ডিমের খোসা রেখে দিন টিকটিক আসারজায়গায়গুলোতে। দেখবেন বাসায় টিকটিকি আসা বন্ধ হয়ে গেছে। ৩-৪ সপ্তাহ পর পর সেটি পরিবর্তন করে ফেলুন।
৬। পেয়াজ
টিকটিকি লুকানো জায়গাগুলোতে পেঁয়াজের টুকরা রেখে দিন। পেঁয়াজের গন্ধ টিকটিকি একদম সহ্য করতে পারে না। ফলে টিকটিকি সেই জায়গা থেকে দূরে থাকবে।
৭। টাবাস্কো সস
একটি স্প্রে বোতলে পানি নিন তার সাথে ২ টেবিলচামচ টাবাস্কো সস মিশিয়ে নিন। খুব ভাল করে ঝাঁকিয়ে নিন। এবার যেখানে টিকটিকি দেখবেন সেখানে স্প্রে করে দিন। দেখবেন সাথে সাথে টিকটিকি দূর হয়ে গেছে।
Wednesday, July 19, 2017
মশা মারার সহজ পদ্ধতি জেনে নিন

বর্তমান সারাদেশর এক আতঙ্কের নাম ‘চিকুনগুনিয়া’। মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মানুষ মারা না গেলেও প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণায় ঝুঁকিতে রয়েছেন বৃদ্ধ এবং ক্রনিক রোগীরা।
অন্যান্য জ্বরের মতোই খুব সাধারণ অসুখ এটি। চিকুনগুনিয়া একটি মশাবাহিত আলফা ভাইরাসজনিত রোগ। এ রোগে জটিলতার কারণে ৫ দিন থেকে ১২ মাস পর্যন্ত ভোগান্তি হতে পারে এবং সাধারণ কাজকর্মে অসুবিধা হতে পারে, এমনকি চলাফেরা করতেও সমস্যা হতে পারে। এমনকি জটিল আকারে দেখা দিতে পারে, তাই মোকাবিলা করতে প্রয়োজন কিছু সমন্বিত পরিকল্পনা।
চিকুনগুনিয়া রোগ থেকে আলোচনায় এসেছে মশা। আর এই মশার কামড় থেকে রেহাই পেতে হয় নিজেকে মশারির মধ্যে লুকাতে হবে, আর না হয় মশা নিধনের ব্যবস্থা করতে হবে। এবার খুব সহজেই মশা মারার একটি কৌশল জানা গেছে।
যেভাবে মশা মারার ফাঁদ বানাবেন:
একটি পাত্রে গুঁড়ো সাবান ভাল করে গুলিয়ে পাত্রটিকে জানালার ধারে রাখুন। বিশেষত যে জানালাটি দিয়ে মশা বেশি ঢোকে, সেই জানালার কাছে রাখুন। দেখবেন, ওই জানালা দিয়ে মশা ঢোকার সময় পানিতে বসবে আর টুপ করে ডুবে যাবে। মনে রাখবেন, পানি পেলে মশার সেখানে যাওয়ার একটি প্রবণতা থাকে।
এভাবেই যে কোনো জলাধারে ডিটারজেন্ট দিয়ে রাখতে পারেন। কেন এমনটা হয়? ডিটারজেন্ট পানির সারফেস টেনশন কমিয়ে দেয়। ফলে মশা এবং তার লার্ভা ডুবে যায়। ফলে বাড়ির কোথাও পানি জমলে, সেখানে ডিটারজেন্ট ছড়িয়ে দিন। বর্ষাকালে এই টোটকা কাজে আসবেই। খরচ কম, কার্যকরীও ভালো।






