Showing posts with label Wordpress. Show all posts
Showing posts with label Wordpress. Show all posts

Thursday, April 26, 2018

বাস্তব জীবনে জানা অজানা কিছু তথ্য

বাস্তব জীবনে জানা অজানা কিছু তথ্য

★. আপনার বয়স যদি ৬০ বছর হয় তাহলে আপনি ১৯ বছর ৬ মাস ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন।

★. প্রত্যেক মানুষের মাথার গড় ওজন ৩ থেকে ৭ কেজি।

★. সূর্যের ভিতর এমন একটি গর্ত পাওয়া গেছে যেখানে কিনা কয়েকশো পৃথিবী মার্বেল এর মতো আনায়াসে চলে যাবে।

★. মঙ্গল গ্রহে চাঁদ ২ টি, তাই সেখানে এসিড বৃষ্টি হয়।

★. জেনে অবাক হবেন যে ৩ টি আপেলের চেয়ে একটি আমড়ার পুষ্টি গুন বেশি।

★. ৮৫ % মেয়ে ছেলের ধন সম্পদ দেখে প্রেমে পড়ে যায়।

০১. আপনার জানা আছে কি? মোবাইল ফোন চার্জ করার সময় Airplane mode বা Flight mode সেটিং করে দিলে তিন গুন কম সময়ে চার্জ হবে । .

০২. আপনি জানেন কি, পৃথিবীতে বেশির ভাগ মানুষের রক্তের গ্রুপ O+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB- .

০৩.'হিরোইন' নামক নেশার দ্রব্যটি শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো । .

০৪. 1800 খ্রীষ্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যতো ছবি তুলেছে , আমরা এখন বিশ্ব জুড়ে প্রতি দুই মিনিটে তার চেয়ে বেশি ছবি তুলছি । .

০৫.পুরুষ এবং মহিলা উভয়েই সুন্দর দেহের চাইতে সুন্দর মুখের অধিকারীকে জীবন সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে । .

০৬. প্রতি সেকেন্ডে আমাদের চোখ প্রায় 40 টি স্থির চিত্র মস্তিষ্কে প্রেরণ করে । .

০৭.ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৭ হাজার রোগীর মৃত্যু হয় । .

০৮. যে বন্ধুত্ব ৭ বছর পার করেও টিকে থাকে, তা সারাজীবন টিকে থাকার সম্ভাবনা আছে । .

০৯. মানুষ সত্যি কথা বলার সময় হাত নারিয়ে কথা বলে। মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয় ভাবে স্থির থাকে । .

১১. কোনো নতুন অভ্যাস তৈরী হতে মানুষের সময় লাগে মাত্র ২১ দিন । .

১২. মেয়েরা অন্য মানুষের মুখ মনে রাখতে বেশি পারদর্শী, বিশেষ করে অন্য মেয়েদের মুখ ।

১৩. পরপর মোট 480 টি কলা খেলে, সে ব্যক্তি পটাশিয়ামের ওভার ডোজের কারণে মারা যাবে । .

১৪. Google প্রতি সেকেন্ডে.প্রায় 929+ ডলার আয় করছে ।বাংলাদেশী মুদ্রায় প্রায় 72,740+ টাকা প্রতি সেকেন্ডে । .

১৫. মঙ্গল গ্রহকে লাল দেখায়,কারণ এর.মাটি লোহার অক্সাইড (Fe2O3) দিয়ে তৈরি ।
কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি ।

প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা) ।

একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।

মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে ।

পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে,আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ ।

হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে ।

গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে ।

টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে ।

মাছ চোখ খোলা রেখে ঘুমায় ।

পিঁপড়াই একমাত্র প্রাণী যে কোনদিন ঘুমায় না।

সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায় । তারপর মাটি থেকে বেড়িয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায় । 

সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।

আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।

আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে। 

একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।

অনেকের ধারণা শামুকের দাঁত নেই, অথচ একটা শামুকের ২৫ হাজার দাঁত থাকে।

বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম। :

পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।

একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।

Tuesday, February 6, 2018

বঙ্গবন্ধু এর জীবনী সম্পর্কে ৪০ প্রশ্ন ৪০ উত্তর

বঙ্গবন্ধু এর জীবনী সম্পর্কে ৪০ প্রশ্ন ৪০ উত্তর

১). ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?

উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

৩). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?

উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

৪). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?

উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।

৫). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?

উত্তর: ২৪ নম্বর কক্ষে।

৬). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?

উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।

৭). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?

উত্তর: ১৯৪৬ সালে।

৮). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?

উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।

৯). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?

উত্তর: আইন বিভাগের।

১০). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?

উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।

১১). বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?

উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।

১২). ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?

উত্তর: যুগ্ম সম্পাদক।

১৩). ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?

উত্তর: ১৪ ফেব্রুয়ারি।

১৪). যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?

উত্তর: গোপালগঞ্জ আসনে।

১৫). বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?

উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।

১৬). ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?

উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।

১৭). বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?

উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬

১৮). আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?

উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।

১৯). বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?

উত্তর: ২৩ মার্চ ১৯৬৬

২০). কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?

উত্তর: লাহোর প্রস্তাব

২১). ছয়দফার প্রথম দফা কি ছিল?

উত্তর: স্বায়ত্বশাসন

২২). ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?

উত্তর: ছয় দফা।

২৩). আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?

উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।

২৪). আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?

উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।

২৫). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?

উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

২৬).শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?

উত্তর: তৎ​কালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

২৭). কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?

উত্তর: রেসকোর্স ময়দানে।

২৮). বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?

উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।

২৯). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?

উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি​চিতি।

৩০). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?

উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

৩১). বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?

উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ​ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

৩২). ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।

৩৩). বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?

উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।

৩৪). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।

৩৫). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

৩৬). বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?

উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

৩৭). বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?

উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।

৩৮). বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?

উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

৩৯). বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?

উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল

৪০). বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।

Monday, January 1, 2018

যে ১০ কারণে আল্লাহ দোয়ায় সাড়া দেন না

যে ১০ কারণে আল্লাহ দোয়ায় সাড়া দেন না

ইবরাহিম বিন আদহাম (রহ.) (মৃত্য ১৬২ হিজরি) একদিন বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞেস করল : হে আবু ইসহাক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন : ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেবো’। (সূরা গাফির, আয়াত : ৬০) কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া কবুল হচ্ছে না। ইবরাহিম বিন আদহাম (রহ.) বললেন, ‘ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে।

প্রথম : তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না।

দ্বিতীয় : তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল কর না।

তৃতীয় : তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি কর, কিন্তু তাঁর সুন্নাহকে পরিত্যাগ করো।

চতুর্থ : তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি কর কিন্তু তোমরা তার পদাংক অনুসরণ করো।

পঞ্চম : তোমার জান্নাতে যেতে উদগ্রিব কিন্তু এর জন্য পরিশ্রম করো না।

ষষ্ঠ : তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছো।

সপ্তম : তোমরা স্বীকার কর মৃত্যু অনিবার্য কিন্তু এর জন্য নিজেকে প্রস্তুত করো না।

অষ্টম : তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন।

নবম : তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না।

দশম : তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না।